শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গামাটি জেলা পুলিশের!
- আপডেট সময় : ১২:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গামাটি জেলা পুলিশের!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গামাটি জেলা পুলিশের! রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) সকালে রাঙ্গামাটি কোতোয়ালী থানার মাঠে প্রায় ৩ শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জাহেদুল ইসলাম, ডিআইও১ ডিএসবি আব্দুল্লাহেল বাকী, ডিএসবি ক্রাইম শাহনেওয়াজ রাজু, দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, রাাঙ্গমাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ মানবতার সেবায় সবসময় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ রাঙ্গামাটিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতজ্ঞ থাকবো। ভবিষ্যতেও পুলিশের পক্ষ থেকে এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে।




















