ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

রাসিক প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগে খুশি ট্রেনযাত্রীরা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৬:৪৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসিক প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগে খুশি ট্রেনযাত্রীরা

ঈদ উপলক্ষে ৯ দিন রাজশাহী রেলস্টেশনে বিনামূল্যে যাত্রী সহায়তা সেবা দিয়েছে সিটি কর্পোরেশন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথমবারের মতো ট্রেনযাত্রীদের জন্য ব্যতিক্রমী সহায়তা কার্যক্রম হাতে নিয়েছিল রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন-এর উদ্যোগে পরিচালিত এই সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

ঈদের আগে ও পরে মোট ৯ দিনব্যাপী এই যাত্রী সহায়তা কার্যক্রম ২৮ মার্চ শেষ হয়।

জানা গেছে, গত ২০ মার্চ রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ঘরমুখো ট্রেনযাত্রীদের সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

যাত্রীদের লাগেজ, আসবাবপত্র ও ভারী ব্যাগ বহনে সহায়তা দিতে ২০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন ৩টি শিফটে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৩৬ জন শ্রমিক। প্রতিটি শিফটে ১২ জন করে কর্মী নিয়োজিত ছিলেন।

মূলত রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে আগত ও প্রস্থানকারী যাত্রীদের লাগেজ বহন, হয়রানি প্রতিরোধ এবং সার্বিক যাত্রীসেবায় রেলকর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মীরাও দায়িত্ব পালন করেন।

ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে ঢাকায় ফেরার সময় সেবা পাওয়া যাত্রী মো. আলমগীর হোসেন বলেন,
“পরিবারের অনেক ব্যাগ ছিল, সামলাতে কষ্ট হচ্ছিল। তখন সিটি কর্পোরেশনের কর্মীরা এগিয়ে এসে সব ব্যাগ ট্রেনে তুলে দেন। এটা আমাদের জন্য অনেক বড় সহায়তা।”

আরেক যাত্রী, বেসরকারি চাকরিজীবী সুমি খাতুন বলেন, “রাজশাহী রেলস্টেশনে বিনামূল্যে যাত্রী সহায়তা কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।”

যাত্রী সাইফুল ইসলাম বলেন, “প্রথমবারের মতো রেলস্টেশনে সিটি কর্পোরেশনের এমন সেবা পেয়ে ভালো লেগেছে। কর্মীদের টাকা দিতে চাইলেও তারা নেয়নি। তারা বলেছে, প্রশাসকের নির্দেশে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে।”

এ বিষয়ে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “আমরা প্রশাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করছি। এবার ঈদে পরীক্ষামূলকভাবে এই ট্রেনযাত্রী সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এটি রেলস্টেশনের লাইসেন্সভুক্ত কুলি বা শ্রমিকদের সঙ্গে সাংঘর্ষিক হয় কি না এবং জনগণের চাহিদা কতটা—তা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিক প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগে খুশি ট্রেনযাত্রীরা

আপডেট সময় : ০৬:৪৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬