ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় এসএসসি ২০০৩-০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দোয়া, প্রেরণা ও আবেগঘন পরিবেশে পরীক্ষার্থীদের শুভকামনা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলার ভুইয়াগাঁতী কোচিং সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আবেগ, প্রেরণা ও শুভকামনার এক উষ্ণ পরিবেশ সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনুর আলম। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফুলজোড় ইংলিশ একাডেমি শুধু একটি কোচিং সেন্টার নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন গড়ার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ইংরেজির মতো জটিল বিষয়কে সহজ ও আনন্দময় করে তুলে শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। ভুইয়াগাঁতীর মতো গ্রামীণ এলাকায় এমন একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থাকায় এলাকাবাসী গর্বিত।

সভাপতির বক্তব্যে মো. একরামুল হক বলেন, “এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। কঠোর পরিশ্রম ও সঠিক প্রস্তুতিই সাফল্যের চাবিকাঠি।” তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে রাবেয়া, রুমি, সিয়াম ও সিফাত আবেগঘন বক্তব্য দেন। তারা বলেন, “এই প্রতিষ্ঠান আমাদের শুধু পড়াশোনাই শেখায়নি, শিখিয়েছে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের সাহস অর্জন করতে। শিক্ষকেদের ভালোবাসা ও দিকনির্দেশনা আমরা সবসময় মনে রাখব।”

অনুষ্ঠানে পরীক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৭:৫২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬