রাণীশংকৈলে ইএসডিও-এডুকো প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০২:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ইএসডিও-এডুকো প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত!
নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
রাণীশংকৈলে ইএসডিও-এডুকো প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত! ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) শিক্ষার উন্নয়ন বিষয়ক লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী সম্প্রদায়সহ সমাজের ঝরে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সমতা এবং মানসম্পন্ন শিক্ষা সমুন্নত রাখতে এদিন সকালে উপজেলা হলরুমে স্টেক হোল্ডারদের সাথে লার্নিং শেয়ারিং মিটিং করেন
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) এর বাস্তবায়নে এবং এডুকোর সহযোগিতায় মিটিংয়ে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন এছাড়াও বক্তব্য দেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারী, আবুল কাশেম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম ইকবাল, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম।
ইএসডিও- এডুকোর প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এডুকো প্রতিনিধি মোতাহার হোসেন,সহকারি শিক্ষা অফিসার সীমান্ত বসাক,প্রধান শিক্ষিকা ফারজানা আক্তারী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী, এসএম সি প্রতিনিধি মামুনুর রশিদ ও মোশাররফ হোসেন। আলোচনায় বক্তারা বলেন, ইএসডিও বর্তমানে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিভিন্ন ধরনের সমাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখছেন তার মধ্যে এডুকোর প্রকল্পটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ৪৫ জন ভোলান্টিয়ার নিয়োগ দিয়ে সমাজের অবহেলিত ঝরে পড়া সহ বিভিন্ন বয়সের ছোট ছোট শিশুদের বাংলা ও গনিণ বিষয়ে শিক্ষা দিচ্ছেন তা অতুলনীয় বলা যায়।
বর্তমানে শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগেই পর্ব প্রস্তুতি তৈরিতে ইএসডিও-এডুকোর প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হচ্ছে যেমন খাতা, কলম, বিভিন্ন ধরনের রংপেন্সিল সহ খেলনা সামগ্রী দিয়ে উৎসাহ যোগাচ্ছেন এবং শিশুদের স্কুলমুখি করতে সহায়তা কছেন। আশা করি আগামীতেও ইএসডিও এই শিক্ষার বিস্তার ধরে রাখবে এডুকো প্রকল্পের মাধ্যমে। পরে ঠাকুরগাঁও জেলায় উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যা শাহারিয়ার আজম মুন্না, শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন ও বিভাগীয় শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার সীমান্ত বসাক নির্বাচিত হওয়ায় তাদের ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।




















