রাণীনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের!
- আপডেট সময় : ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে

রাণীনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের! নওগাঁর রাণীনগরে ১৬ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার (১২ জুলাই) রাতে থানায় এই মামলা দায়ের করেন। এঘটনায় বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে ওই শিক্ষার্থীকে হাসপাতালে মেডিকেল চেকআপের পর জবানবন্দী লিপিবদ্ধ করতে আদালতে পাঠানো হয়েছে।
ভিকটিম বলেন, গত প্রায় এক বছর আগে নাটোরের সিংড়া উপজেলার আনন্দনগর (কালীগঞ্জ) গ্রামের সখাই মোল্লার ছেলে শরিফুল ইসলাম ওরফে মাসুদ মোল্লার (২৫) সাথে মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এরই মাঝে মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে বাড়ীতে এসে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে নিয়ে যায় মাসুদ মোল্লা। এর পর কালীগড়ঞ্জ বাজারে মাসুদের স্যানেটারী কারখানার ঘরে নিয়ে বিয়ের প্রলোভনে ইচ্ছের বিরুদ্ধে রাতে ধর্ষণ করে। পরের দিন বুধবার দুপুরে মাসুদ সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। এর পর পরিবারের লোকজনকে খবর দিলে তারা কালীগঞ্জ বাজার থেকে তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে বুধবার রাতে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, ধর্ষণের অভিযোগে কিশোরীর বাবা বাদী হয়ে রাতে মামলা দায়ের করেছেন। এঘটনায় কিশোরীকে মেডিকেল চেকআপ করে জবানবন্দী লিপিবদ্ধ করতে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া আসামী মাসুদ রানাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।




















