ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ দেবীগঞ্জে সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা দাবি, মহিলা দলের নেত্রীর অডিও ফাঁস গোমস্তাপুরে ২ বছর শা/রী/রি/ক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, শামীমের বাড়িতে রোজীর অনশন রাণীনগরে আধা কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বিষয়ে মতবিনিময় সভা ৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল ভারতীয় বিএসএফ রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে গোলাগুলি, ৪ রাউন্ড গুলি উদ্ধার পঞ্চগড়ে ১০ জনকে পুশইনের চেষ্টা ঘিরে জটিলতার অবসান, ৭০ ঘণ্টা পর সরিয়ে নিল বিএসএফ মোহনপুরে বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভা

পুঠিয়ায় একদিনে ডাবল অভিযান, জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় একদিনে ডাবল অভিযান, জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা

তেল মজুত ও ফসলি জমি কাটায় প্রশাসনের কড়া ব্যবস্থা

রাজশাহীর পুঠিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যে কৃত্রিম সংকট তৈরি এবং ফসলি জমি ক্ষতিসাধনের অভিযোগে একদিনে পৃথক দুই অভিযানে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত টানা অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান।

প্রশাসন সূত্রে জানা যায়, প্রথমে বিকেল সাড়ে ৪টার দিকে ধোপাপাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় এক ব্যবসায়ীর বিরুদ্ধে তেল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগের প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার হওয়া ৭ ব্যারেল ডিজেল পরে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হয়।

এরপর রাত সাড়ে ১০টার দিকে পালোপাড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে বেআইনিভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগ প্রমাণিত হলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের দাবি, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বৃদ্ধি এবং কৃষিজমির ক্ষতি—উভয়ই জনস্বার্থের পরিপন্থী। ইউএনও লিয়াকত সালমান বলেন, “এই ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে তেল মজুত ও ফসলি জমির মাটি কাটার মতো অভিযোগ বেড়ে যাওয়ায় প্রশাসনের এই অভিযান তাৎপর্যপূর্ণ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের নজরদারি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় একদিনে ডাবল অভিযান, জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা

আপডেট সময় : ০১:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬