ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, পুষ্টি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ পঞ্চগড় সীমান্তে ৫৪ ঘণ্টার বেশি আটকে নারী-শিশুসহ ১০ জন, একাধিক পতাকা বৈঠকেও মেলেনি সমাধান শেরপুর সীমান্তে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু উদ্ধার, চোরাকারবারিরা পালিয়ে গেছে পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে লালপুরে ভুটভুটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর গুরুতর আহত রামিসা হ/ত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃ/ত্যুদণ্ডে স্বস্তি সিংড়াজুড়ে ঠাকুরগাঁও সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৫ বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে মানবেতর জীবন

লালপুরে ভুটভুটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর গুরুতর আহত

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ভুটভুটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর গুরুতর আহত

নাটোরের লালপুরে ইঞ্জিনচালিত ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর গুরুতর আহত হয়েছেন। রোববার (৭ জুন) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর-লালপুর সড়কের সুন্দরগাড়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার নবীনগর গ্রামের রিপনের ছেলে মারুফ (১৮) এবং একই গ্রামের মজনুর ছেলে সিয়াম (১৬)। তারা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর দিক থেকে সালামপুরগামী একটি ইঞ্জিনচালিত ভুটভুটির সঙ্গে সালামপুর দিক থেকে আসা একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক মারুফ ও আরোহী সিয়াম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

দুর্ঘটনার পর ভুটভুটিটি ঘটনাস্থল ত্যাগ করে। তবে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সিয়ামের বাবা মো. মজনুর জিম্মায় দেওয়া হয়েছে।

এ ঘটনায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ভুটভুটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর গুরুতর আহত

আপডেট সময় : ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬