ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, পুষ্টি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ পঞ্চগড় সীমান্তে ৫৪ ঘণ্টার বেশি আটকে নারী-শিশুসহ ১০ জন, একাধিক পতাকা বৈঠকেও মেলেনি সমাধান শেরপুর সীমান্তে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু উদ্ধার, চোরাকারবারিরা পালিয়ে গেছে পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে লালপুরে ভুটভুটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর গুরুতর আহত রামিসা হ/ত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃ/ত্যুদণ্ডে স্বস্তি সিংড়াজুড়ে ঠাকুরগাঁও সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৫ বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে মানবেতর জীবন

শেরপুর সীমান্তে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু উদ্ধার, চোরাকারবারিরা পালিয়ে গেছে

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর সীমান্তে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু উদ্ধার, চোরাকারবারিরা পালিয়ে গেছে

শেরপুরের শ্রীবরদী সীমান্তের পাহাড়ি জনপদ বাবেলাকোনা এলাকা থেকে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীন কর্ণঝোড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, কর্ণঝোড়া বিওপির চৌকস নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল বাবেলাকোনা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু উদ্ধার করে বিজিবি সদস্যরা।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে গরুগুলো নিলামে বিক্রি করা হবে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর সীমান্তে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু উদ্ধার, চোরাকারবারিরা পালিয়ে গেছে

আপডেট সময় : ১০:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬