গোমস্তাপুরে ২ বছর শা/রী/রি/ক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, শামীমের বাড়িতে রোজীর অনশন
- আপডেট সময় : ০৭:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

গোমস্তাপুরে ২ বছর শা/রী/রি/ক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, শামীমের বাড়িতে রোজীর অনশন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর যাবত একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করার পর অবশেষে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে শামীম নামের এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী রোজী ও তার পরিবার এখন চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের সড়কপাড়া (নিমতলা) গ্রামের কেতাব মাষ্টারের ছেলে মো: শামীমের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পার্শ্ববর্তী খোসালপাড়া গ্রামের আতাউর রহমানের মেয়ে মোসা: রোজী বেগমের।
সম্পর্কের এক পর্যায়ে শামীম ভুক্তভোগী রোজী বেগমকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সম্প্রতি তরুণীটি শামীমকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে স্পষ্ট অস্বীকৃতি জানায় এবং যোগাযোগ বন্ধ করে দেয়।
ভুক্তভোগী রোজীর বাব আতাউর বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শামীম আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। দুই বছর ধরে নানাভাবে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক করার পর এখন সে সব অস্বীকার করছে। আমরা এর সঠিক বিচার চাই।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও অভিযুক্ত শামীম ও তার পরিবার বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে জানা গেছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারটি প্রস্তুতি নিচ্ছে।



















