ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

সংসদে যেতে চান আদিবাসী নেত্রী সুমী মুর্মু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংসদে যেতে চান আদিবাসী নেত্রী সুমী মুর্মু

জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করার প্রত্যয়

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন রাজশাহীর সুমী মুর্মু। তিনি সমতলের আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দাবি আদায়ে সংসদে গিয়ে কথা বলতে চান বলে জানিয়েছেন।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কৃষ্ণপাড়া এলাকার বাসিন্দা সুমী মুর্মু বলেন, দীর্ঘদিন ধরেই সমতলের আদিবাসীরা জাতীয় পর্যায়ে যথাযথ প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত। সংসদে তাদের কথা বলার মতো নিজস্ব প্রতিনিধি না থাকায় অন্যের মাধ্যমে দাবি তুলে ধরতে হয়। এই বাস্তবতা থেকেই তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে নারী ও শিশু উন্নয়নমূলক কাজে যুক্ত আছেন। শিক্ষাবঞ্চিত এলাকায় দুটি স্কুল প্রতিষ্ঠা করেছেন, যেখানে প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১৫৫ জন শিশুকে বিনামূল্যে শিক্ষা দেওয়া হচ্ছে। এছাড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নকশিকাঁথা ও ডিজাইনভিত্তিক উদ্যোগ চালু করেছেন, যেখানে বর্তমানে ১৭২ জন নারী যুক্ত রয়েছেন। শিশুদের আবাসন সুবিধার জন্য স্বল্প খরচে একটি হোস্টেলও গড়ে তুলেছেন তিনি।

সুমী মুর্মু বর্তমানে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটির মাধ্যমে আদিবাসীদের অধিকার আদায়, সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। রাজশাহী মহানগরে সংগঠনটির ৫১ জন এবং উপজেলা পর্যায়ে ৩১ জন সদস্য সক্রিয় রয়েছেন।

তিনি বলেন, সামাজিক সীমাবদ্ধতা ও সংখ্যালঘু অবস্থানের কারণে আদিবাসীদের জাতীয় নেতৃত্বে আসার সুযোগ কম। নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানোও অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই নিজেদের মধ্য থেকেই নেতৃত্ব তৈরি করা জরুরি।

রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত না থাকলেও আদিবাসী সমাজের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, সংখ্যালঘু হওয়ার কারণে সবসময় এক ধরনের ভীতি কাজ করে। তাই এ অবস্থা পরিবর্তনে কাউকে এগিয়ে আসতে হবে।

নিজেকে যোগ্য দাবি করে তিনি জানান, মার্কেটিং বিভাগে এমবিএ সম্পন্ন করার পর থেকেই সমাজ উন্নয়নে কাজ করছেন। সুযোগ পেলে জাতীয় পর্যায়ে আদিবাসীদের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু বলেন, উত্তরবঙ্গে প্রায় ১৫ লাখ আদিবাসী বসবাস করলেও তাদের প্রতিনিধিত্ব করার মতো কেউ নেই। এ কারণে সংগঠনের পক্ষ থেকে সুমী মুর্মুকে সমর্থন দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। মনোনয়ন ফরমের মূল্য ২ হাজার টাকা এবং মনোনয়নপত্র জমার সময় ৫০ হাজার টাকা অফেরতযোগ্য জামানত নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংসদে যেতে চান আদিবাসী নেত্রী সুমী মুর্মু

আপডেট সময় : ০২:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬