ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

রাণীনগরে সাংবাদিকের উপর হামলা, আইনগত ব্যবস্থা নিবে পুলিশ

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ২৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে সাংবাদিকের উপর হামলা, আইনগত ব্যবস্থা নিবে পুলিশ

নওগাঁর রাণীনগরে শাহরুখ হোসেন আহাদ (৪০) নামে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার হরিশপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। হামলায় আহত সাংবাদিক আহাদকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কালের কন্ঠ পত্রিকার রাণীনগর-আত্রাই প্রতিনিধি ও উপজেলার হরিশপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।

হামলার শিকার সাংবাদিক শাহরুখ হোসেন আহাদ জানান, এলাকায় পার্টনারে তার ডিস-ইন্টারনেটের ব্যবসা রয়েছে। মঙ্গলবার রাতে কে বা কাহারা ডিস-ইন্টারনেটের তার কেটে দেয়। এ ঘটনার প্রতিবাদ করেন তিনি। বুধবার সকাল অনুমানিক ৭টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে হরিশপুর মোড়ে পৌঁছলে প্রতিবাদ করার জের ধরে পূর্ব থেকে অবস্থানরত নওগাঁ সদর উপজেলার পার-বাঁকাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ডিস ব্যবসায়ী তুহিন হোসেনের (২৬) নেতৃত্বে ৫-৬ মিলে আমার উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমাকে বেধম মারধর করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আহাদ আরও জানান, স্থানীয় লোকজন আমাকে আহত অবস্থায় দেখে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা নিব।

হামলাকারী তুহিন হোসেনের বক্তব্যের জন্য তার মুঠোফোনে যোগাযোগ করতে না পারায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় যারাই জড়িত থাক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিক আহাদের উপর হামলার খবর ছড়িয়ে পরলে রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। সাংবাদিকের উপর এমন হামলার ঘটনায় রাণীনগর উপজেলার সাংবাদিক সংগঠন ও নওগাঁ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে সাংবাদিকের উপর হামলা, আইনগত ব্যবস্থা নিবে পুলিশ

আপডেট সময় : ০১:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪