ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি

নতুন মৃত্যু নেই, আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৬৪ জন; এখন পর্যন্ত মৃত্যু ৫০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৪ জন শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এই সময়ের মধ্যে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

তবে স্বস্তির বিষয় হলো, এই ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন ভর্তি হওয়া ২৪ জন শিশুকেই হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একই সময়ে সুস্থ হয়ে ওই ওয়ার্ড থেকে ১৪ জন শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ১৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৬০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৫০ শিশুর মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি

আপডেট সময় : ১০:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬