ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

রাজশাহী নগরীতে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ২৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীতে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

রাজশাহী নগরীতে মাইক্রোবাসের ধাক্কায় মোস্তাফিজুর রহমান সুমন (৪১) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) সকালে রাজশাহী নগরীর বিসিক এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হন তিনি। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তাফিজুর রহমান সপুরা মিয়াপাড়া এলাকার শহিদুর রহমানের ছেলে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মোস্তাফিজুর রহমান ভ্যানে করে বেকারি পণ্য দোকানে দোকানে সরবরাহ করেন। সকালে এ কাজের জন্য ভ্যান নিয়ে বের হয়েছিলেন তিনি। তখন একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় মোস্তাফিজুর ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, এ ঘটনায় স্বজনেরা মামলা করতে চান না। তাই একটি অপমৃত্যুর মামলা করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী নগরীতে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫