ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নি/হ/ত

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৫৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ২৬৪ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নি/হ/ত

রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৃন্ময় বর্মা (৩০) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮ টার সময় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মোহনপুর উপজেলার নন্দনহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মোহনপুর থানার ওসি তদন্ত আছের আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মৃন্ময় বর্মা (৩০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া গ্রামের বিষ্ণুপদ বর্মার ছেলে। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর ব্র্যাক এনজিওর মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৃন্ময় বর্মা বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালিয়ে অফিসিয়াল কাজে রাজশাহীতে যাওয়ার সময় নন্দনহাট মোড়ে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক আটক ও নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেব খাঁন বলেন, এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নি/হ/ত

আপডেট সময় : ১১:৫৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪