ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০১:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৩০১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে ২০০ গ্রাম হেরোইন, সিএনজি অটোরিকশা ও নগদ টাকা জব্দ

রাজশাহীতে ২০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন সিটিগেট সংলগ্ন বাইপাস এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দম্পতি হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি বাসুদেবপুর এলাকার বাসিন্দা মাসুম রানা (৪২) ও তার স্ত্রী শারমিন নাহার সিমা (৪০)। বর্তমানে তারা রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকায় বসবাস করছিলেন।

র‍্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য নিশ্চিত করে।

র‍্যাব জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা এবং নগদ ৩ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬