ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ

রাজশাহীতে সাবেক এমপি নাদিম মোস্তফার দাফন সম্পন্ন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সাবেক এমপি নাদিম মোস্তফার দাফন সম্পন্ন

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুাঠিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুর ২টার দিকে তার মরদেহ রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে আনা হয়। এখানে তার তৃতীয় এবং শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মহানগরীর হেতেম খাঁ কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এ সময় বিএনপি চেয়ারপাসেনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতসহ রাজশাহী মহানগর ও জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণির মানুষ জানাজায় অংশ নেন। এর আগে সকাল ১০টায় সদ্য প্রয়াত বিএনপি নেতা অ্যাডভোকেট নাদিম মোস্তফার নির্বাচনী এলাকা দুর্গাপুর এবং সকাল ১১টায় পুঠিয়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে রোববার (৩০ জুন) আছরের নামাজের পর রাজধানীর নয়াপল্টনে নাদিম মোস্তফার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে প্রথম জানাজার নামাজ শেষে ঢাকা থেকে সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফার মরদেহ সড়ক পথে তার নির্বাচনী এলাকায় নেওয়া হলে এক নজর দেখার জন্য নেতাকর্মী এবং গ্রামের সাধারণ নারী-পুরুষের ঢল নামে। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এরপর রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসন থেকে ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন।
মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, চার ভাইবোনসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুাঠিয়া) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি নাদিম মোস্তফা রোববার সকালে গুলশানের বাসায় অসুস্থবোধ করলে দ্রুত তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই দুপুর পৌনে ১২দিকে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সাবেক এমপি নাদিম মোস্তফার দাফন সম্পন্ন

আপডেট সময় : ০২:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪