ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

রাজশাহীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিন জামায়াত কর্মী নিহত, আহত ৪০

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৬:৪২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ৩০০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিন জামায়াত কর্মী নিহত, আহত ৪০

রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে জামায়াতের তিন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর খড়খড়ি বাজার এলাকার রাজশাহী-নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) এবং মিজানুর রহমান (৩২)। তারা সকলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা। আহত ৪০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ ও ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার জানায়, রাজশাহীর রাণীহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী শিক্ষা সফরের অংশ হিসেবে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার সমাধী জিয়ারতের উদ্দ্যেশে দুটি বাসে করে দলটি প্রায় ৯০ জন নেতাকর্মী ও সমর্থক রওনা দেয়। পথে মহানগরীর খড়খড়ি বাজার এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক সড়কের উপরে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জামায়াতের তিন কর্মীর মৃত্যু হয়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে এই ঘটনায় আহত ৪০ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিন জামায়াত কর্মী নিহত, আহত ৪০

আপডেট সময় : ০৬:৪২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫