ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজশাহীতে বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

চন্দ্রিমা থানা-সংগৃহিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে! রাজশাহী নগরীতে স্ত্রীকে বন্ধুদের দিয়ে ধর্ষণ এবং গণধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চন্দ্রিমা থানায় ভুক্তভোগী গৃহবধূ স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকার জনৈক লাইলীর বাড়িতে ভাড়া থাকেন ওই নারী ও তাঁর স্বামী। গত ৭ জুলাই রাত ১০টার সময় বন্ধুদের নিয়ে বাড়িতে প্রবেশ করেন তার স্বামী। এর পর স্ত্রীকে অচেতন করে পাঁচ বন্ধু মিলে ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, শিরোইল কলোনি হাজরাপুকুর এলাকায় স্বামীকে নিয়ে দেড় মাস ধরে লাইলীর বাড়িতে ভাড়া থাকতেন। গত ৭ জুলাই বেলা ১১টার দিকে প্রথমে জোর করে ঘুমের ঔষধ খাওয়ায় তার স্বামী। পরে রাত ৯টার দিকে কফির সাথে আবারও ঘুমের ওষুধ খাওয়ানো হয় তাকে। ঔষধ খাওয়ার ফলে অচেতন হয়ে পড়েন ওই গৃহবধূ। পরবর্তীতে ওই রাতে তার স্বামীসহ ৫ জন মিলে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তারা। ভোরের দিকে তার অবস্থা বেগতিক হলে তাকে তেতুল খাওয়ানোর চেষ্টা করে ধর্ষকরা। পরে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে অন্যন্য বন্ধুরা কুপ্রস্তাব পাঠাতে থাকে। তবে স্বামীর ভয়ে এতদিন প্রকাশ করেননি তিনি। কিন্তু পর্ণ ছবি করে সেটি দিয়ে অব্যাহত হুমকির কারণে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। বাধ্য হয়ে বৃহস্পতিবার থানায় গিয়ে ওই নারী অভিযোগ করেন।

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা করে ওই নারীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠোনো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে!

আপডেট সময় : ০৭:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩