ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় এসএসসি ২০০৩-০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া বিদেশি পিস্তল উদ্ধার

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ১২:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২৫৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া বিদেশি পিস্তল উদ্ধার

ডিবি পুলিশের অভিযানে পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার; ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত

রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে নগরের শাহমখদুম থানার সিলিন্দা বটতলা এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের পাশ্ববর্তী স্থানে কয়েকজন ছিনতাইকারীর অবস্থানের খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় একটি বস্তু ফেলে দিয়ে পাশের আমবাগানের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ডিবি পুলিশের একটি দল স্থানীয় নাইট গার্ডদের সহযোগিতায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করে। উদ্ধারকৃত পিস্তলের গায়ে ইংরেজিতে ‘Made in USA’ লেখা রয়েছে।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ছিনতাইকারীদের ফেলে যাওয়া বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট সময় : ১২:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬