রাঙ্গামাটির রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত, আহত-১!
- আপডেট সময় : ০৩:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত, আহত-১!
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত, আহত-১! রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আরিফ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরেকজন গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানায়।
জানা যায়, শনিবার (৪ মার্চ) বেলা ২.৩০মিঃ সময় বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়ার জাদি এলাকায় মোড় ঘুরতেই কাকড়াছড়ি থেকে আসা চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনার শিকার হন শফিপুর ছালাম মার্কেট এলাকায় বাসিন্দা মোঃ রবি হোসেনের বড় ছেলে নিহত আরিফ (২৭)। এসময় সাথে থাকা একজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ নুরুল আমিন জানান, দুপুরের দিকে বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি এলাকায় মোটরসাইকেল ও চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল একজন আরোহী নিহত হয়। এসময় আরেকজন গুরুতর আহত হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দূর্ঘটনার পর পরই চাঁদের গাড়িটি দ্রুত পালিয়ে গেছে। আমরা চাঁদের গাড়ি ও চালককে ধরতে অভিযান পরিচালনা করছি।




















