ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫ সংসদে যেতে চান আদিবাসী নেত্রী সুমী মুর্মু খাল খননের মাধ্যমে কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে: নাটোরে হুইপ দুলু পুঠিয়ায় একদিনে ডাবল অভিযান, জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু

রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত-১

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:২৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত-১

রাঙ্গামাটিতে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে কাউখালী উপজেলার রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিক্সাকে একতি পিকআপ চাপা দেয়। এতে সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে ৩জন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। এসময় আরও একজনকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। হতাহতদের পরিচয় জানতে কাজ করছে পুলিশ বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত-১

আপডেট সময় : ০৯:২৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫