ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাঙ্গামাটিতে তলিয়ে গেছে কাপ্তাই হ্রদের দৃষ্টিনন্দন পর্যটন ঝুলন্ত সেতু

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে তলিয়ে গেছে কাপ্তাই হ্রদের দৃষ্টিনন্দন পর্যটন ঝুলন্ত সেতু

কয়েকদিনের ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় পানিতে তলিয়ে গেছে রাঙ্গামাটি পর্যটনের দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু। এতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে কাপ্তাই হ্রদে সেতুর পাটাতনে প্রায় ১ফুট পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে সেতুটি। এ সময় বেড়াতে আসা পর্যটকদের পারাপার নিষেধাজ্ঞা জারি করে বন্ধ করে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। এতে বেড়াতে আসা অনেক পর্যটক সেতুতে উঠতে না পেরে হতাশ হয়ে চলে যেতে দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর পানি উঠেছে প্রায় ১ফুটের কাছাকাছি, যা বেড়েই চলেছে। পানির চাপে অনেক স্থানেই খুলে গেছে সেতুর পাটাতনের কাঠ। ফলে সেতুতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পর্যটকদের।

এ বিষয়ে রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় দেশ-বিদেশের পর্যটকদের জন্য শুক্রবার সকাল থেকে ঝুলন্ত সেতু পারাপারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে ঝুলন্ত সেতুটি চলাচলের উপযোগী হলে আবার চলাচলে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

বর্ষা মৌসুম আসলে প্রতি বছর রাঙ্গামাটি পর্যটনের দৃষ্টিনন্দন এই ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায়। ঝুলন্ত সেতুটি সংস্কার ও সেতুটি আরো উঁচুতে স্থানান্তরসহ পর্যটন এলাকাটি পর্যটকদের জন্য আরও সৌন্দর্য্য বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আগত পর্যটকসহ স্থানীয়রা।

এদিকে রাঙামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজজাহের জানান, বর্তমানে হ্রদে ১০৫ দশমিক ৮৪ ফুট এমএসএল (মিন সি লেভেল) পানি রয়েছে। যা সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল। তবে এখনও পানি ছাড়ার কোনো চিন্তাভাবনা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে তলিয়ে গেছে কাপ্তাই হ্রদের দৃষ্টিনন্দন পর্যটন ঝুলন্ত সেতু

আপডেট সময় : ০১:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪