ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

মোহনপুরে রডবোঝাই ভুটভুটির রড বুকে ঢুকে কিশোর নিহত

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১১:১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৫৮০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে রডবোঝাই ভুটভুটির রড বুকে ঢুকে কিশোর নিহত

রাজশাহীর মোহনপুরে রডবোঝাই ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বুকের ভিতর রড ঢুকে আবুল বাশার নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কেশরহাট কামারপাড়া সড়কের চকবেলনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার নওগাঁ জেলার নিয়ামত উপজেলার বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশরের মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আবুল বাশার কম্পিউটার শেখার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে মোহনপুর উপজেলার কেশরহাটে যাচ্চছিল। পথিমধ্যে উপজেলার চকবেলনা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ভুটভুটির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঐ ভুটভুটিতে থাকা রড আবুল বাশারের বুকের ভেতর ঢুকে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই রাস্তায় ভুটভুটি রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে লাশ উদ্ধারসহ দুর্ঘটনাকবলিত ভুটভুটি ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ওই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুটভুটি, মোটরসাইকেল ও লাশ উদ্ধার করে থানায় আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে রডবোঝাই ভুটভুটির রড বুকে ঢুকে কিশোর নিহত

আপডেট সময় : ১১:১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫