মোহনপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭
- আপডেট সময় : ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৩৬৩ বার পড়া হয়েছে

মোহনপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭
রাজশাহীর মোহনপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও সাতজন আহত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে উপজেলার টিএমএসএস (এনজিও) অফিসের সামনে রাজশাহী-নঁওগা আঞ্চলিক সড়কে ভুডভুটি ও যাত্রবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুস সামাদ নামে ৬২ বছর বয়সী একজনের এবং একই উপজেলার মৌগাছি বাজার এলাকায় ভ্যানগাড়ি ও বালিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ৩০ বছর বয়সী লিটন নামের এক যুবক নিহত হন। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন,
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী-নঁওগা আঞ্চলিক মহাসড়কে মোহনপুর মেডিক্যাল গেটে থেকে ১০০ গজ উত্তরে টিএমএসএস (এনজিও) অফিসের পার্শ্বে খড় নিয়ে ভুডভুটি গাড়ি রাজশাহীর অভিমূখে যাচ্ছিলো। পথিমধ্যে যাত্রীবাহী সিএনজি নওগাঁর দিকে কেশরহাট যাওয়ার পথে তাদের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে কয়েজন আহত হোন। ঘটনাস্থলে হতে এলাকাবাসী ও পুলিশ উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাগমারা উপজেলার সাইধারা গ্রামের এনায়েত এর ছেলে আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই উপজেলার মৌগাছি বাজার হতে ২০০ গজ উত্তরে ভ্যানগাড়ির সাথে বালিবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষ বাধলে টেমা গ্রামের মাইনুল ইসলাম এর ছেলে লিটন ঘটনাস্থলেই নিহত হন।
এঘটনায় আহত ব্যাক্তিরা হলেন, হরিদাগাছী গ্রামের বদিউজ্জামান, নমিতা, ভীমপাড়া গ্রামের অর্পণা, রানী, কামারগাঁ গ্রামের শাপলা। এদের মধ্যে নমিতাকে গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি গুলো জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাদের স্ব স্ব পরিবারের কাছে হস্তানর করা সহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।




















