ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

মান্দায় মসজিদের জায়গা দখল করে নির্মিত দোকানঘর উচ্ছেদ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় মসজিদের জায়গা দখল করে নির্মিত দোকানঘর উচ্ছেদ

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা পাকা দোকানঘর প্রশাসনের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে। সোমবার (১৬ জুন) উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।

অভিযানে বুলবুলের কফি হাউজ, জবান আলীর নতুন স্থাপনা, মাহফুজুর রহমান সুমনের হোটেলের একাংশসহ চারটি দোকানঘর উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, কুসুম্বা শাহী মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান, ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় নিদর্শন। এর সৌন্দর্য ও পবিত্রতা রক্ষার স্বার্থে যেকোনো ধরনের অবৈধ স্থাপনা বরদাস্ত করা হবে না।

উল্লেখ্য, কুসুম্বা শাহী মসজিদটি সুলতানি আমলের স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন। এই মসজিদ বাংলাদেশের ৫ টাকার নোটেও স্থান পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় মসজিদের জায়গা দখল করে নির্মিত দোকানঘর উচ্ছেদ

আপডেট সময় : ০১:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫