ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

মান্দায় বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ নামে এক ব্যক্তি উদ্ধার

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৩৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ নামে এক ব্যক্তি উদ্ধার

নওগাঁর মান্দায় বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ জুলাই ) সকালে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা এলাকার গৌরাঙ্গ বিল থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় কৃষকেরা তাকে উদ্ধার করেন। আব্দুল আজিজ মোল্লা তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লাহ মোল্লার ছেলে। বর্তমানে তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আজিজ মোল্লাকে হত্যার চেষ্টা করেছিলেন সৎভাই নাসির উদ্দিন মোল্লাসহ তার লোকজন।

চিকিৎসাধীন আব্দুল আজিজ মোল্লা জানান, তার সৎভাই নাসির উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।
আব্দুল আজিজ বলেন, ‘গতকাল রাতে তালপাতিলা মোড়ের মসজিদে এশার নামাজ পড়ে বের হওয়ার পর মোজাম্মেল হক মুজাম ও ইয়াদ আলী নামের দুই ব্যক্তি গল্প করার কথা বলে আমাকে নিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকেন। কিছু দূর এগোনোর পর হঠাৎ পেছন থেকে কেউ লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি।’

তিনি আরও বলেন, ‘পরে জানতে পারি, আমাকে বস্তায় ভরে মুখ, হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল। সকালে কৃষকেরা আমাকে উদ্ধার করেন।’
তালপাতিলা গ্রামের কৃষক আব্দুর রকিব জানান, সকালে ধানক্ষেতে সার দিতে গিয়ে বস্তার ভেতরে মানুষ দেখে চিৎকার করেন। পরে অন্যরা এসে আব্দুল আজিজকে উদ্ধার করে।

এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মোল্লার সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি আমাদের জানা আছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ নামে এক ব্যক্তি উদ্ধার

আপডেট সময় : ০৪:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫