ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

মান্দায় বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

নওগাঁর মান্দায় বজ্রপাতের ঘটনায় এক কৃষক নিহত ও আরেক কৃষক আহত হয়েছেন। আজ রোববার (১১ মে) বিকেল ৪টার দিকে মাঠে শুকানো ধান জড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।

নিহত কৃষকের নাম জিল্লুর রহমান (৪০)। তিনি কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে। বজ্রপাতে আহত শফিকুল ইসলাম একই পাড়ার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, বিকেলে আকাশে মেঘ দেখে কৃষক জিল্লুর রহমান লোকজন নিয়ে মাঠে শুকানো ধান জড়িয়ে রাখার জন্য যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় পাশের জমিতে থাকা অপর কৃষক শফিকুল ইসলাম আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় বজ্রপাতে কৃষক নিহত, আহত ১

আপডেট সময় : ০৫:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫