ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

মান্দায় ফুটবল খেলা নিয়ে বি রো ধ, যুবককে কু পি য়ে হ-ত্যা, গ্রেপ্তার ১

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৩২৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ফুটবল খেলা নিয়ে বি রো ধ, যুবককে কু পি য়ে হ-ত্যা, গ্রেপ্তার ১

নওগাঁর মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে শরিফ হোসেন সোনার নামে ২২ বছরের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া এলাকায় আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত শরিফ হোসেন সোনার ওই গ্রামের গ্রাম পুলিশ সাহাবুদ্দীন সোনারের ছেলে ও পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

এ ঘটনায় নিহত শরিফের বাবা সাহাবুদ্দীন সোনার বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। অভিযুক্তরা হলো- একই গ্রামের ২২ বছরের সুলতান আকন্দ ও একই বয়সী পারভেজ আকন্দ। পুলিশ অভিযুক্ত সুলতান আকন্দের মা সেলিনা ওরফে সেলি বিবিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

নিহতের বাবা সাহাবুদ্দীন সোনার জানান, গত বৃহস্পতিবার (৪ জুলাই) তুড়ুকবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তার ছেলে শরিফের সঙ্গে প্রতিবেশি সুলতান ও পারভেজের বিরোধ হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ছেলে শরিফ স্থানীয় জান বক্সের মোড়ে চা খেয়ে বাড়ি ফিরছিল। সেই বিরোধের জেরে এ সময় সুলতান ও পারভেজ তার পথরোধ করে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। বাদি সাহাবুদ্দীন সোনার আরও বলেন, ছেলে শরিফ উদ্দিন জীবন বাঁচাতে দৌড়ে বাড়ির বারান্দায় এসে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার ছেলেকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এদিকে শরিফ হোসেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসি সুলতান ও পারভেজের বাড়ি ঘেরাও করে রাখে।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। রাতেই নিহত যুবকের উদ্ধার করে আজ বুধবার ১০ জুলাই সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি আরও বলেন, ঘটনায় নিহতের বাবা সাহাবুদ্দীন সোনার পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আসামি সুলতানের মা সেলিনা বিবিকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ফুটবল খেলা নিয়ে বি রো ধ, যুবককে কু পি য়ে হ-ত্যা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪