ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত, আহত ২

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত, আহত ২

নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী হৃদয় কুমার মণ্ডল (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় সুজন মণ্ডল (২৫) ও কৌশিক মণ্ডল (২৪) নামে আরও দুই যুবক আহত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার হাজী গোবিন্দপুর-ঠাকুরমান্দা আঞ্চলিক সড়কের বিলকরিল্যা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় কুমার মণ্ডল সাপাহার উপজেলা সদরের লালমাটিয়া পাড়ার বাসিন্দা চঞ্চল মণ্ডলের ছেলে। সুজন মণ্ডল ও কৌশিক মণ্ডল উপজেলার বলাক্ষেত্র গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে একটি মোটরসাইকেলে তিন যুবক বলাক্ষেত্র গ্রাম থেকে প্রসাদপুর বাজারে যাচ্ছিল। পথে বিলকরিল্যা বাজারের অদূরে একটি ট্রাককে অভারটেক করতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট ঘটনাস্থলেই হৃদয় মণ্ডল মারা যান।

নিহত হৃদয় মণ্ডলের মামা লিটন মণ্ডল জানান, আজ বৃহস্পতিবার রাতে ভাগনি রিয়া রানী মণ্ডলের বিয়ের দিনক্ষণ ধার্য্য ছিল। ওই বিয়ের নিমন্ত্রণ খাওয়ার জন্য ভাগনে হৃদয় মণ্ডলসহ আমার আত্মীয়-স্বজনরা ভগ্নিপতি নান্টু মণ্ডলের বাড়ি মান্দা উপজেলার বলাক্ষেত্র গ্রামে এসেছিলাম। লিটন মণ্ডল আরও বলেন, দুপুরে খাওয়া-দাওয়ার পরে সুজন মণ্ডল, কৌশিক মণ্ডল ও ভাগনে হৃদয় মণ্ডল একটি মোটরসাইকেল নিয়ে বিয়ে বাড়ি থেকে প্রসাদপুর বাজারে যাচ্ছিল। পথে দুর্ঘটনায় মারা যায় ভাগনে হৃদয় মণ্ডল।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত হৃদয় মণ্ডলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত, আহত ২

আপডেট সময় : ১২:০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪