ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

মান্দায় জাতীয় নির্বাচন ঘিরে জামায়াতের গণসংযোগ শুরু

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৩৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় জাতীয় নির্বাচন ঘিরে জামায়াতের গণসংযোগ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৪ (মান্দা) আসনে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে মান্দা উপজেলার ঘাটকৈর এলাকার জীবন কুণ্ডুর ইটভাটা থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কর্মসূচি শুরু করে দলটির উপজেলা শাখা।

গণসংযোগ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা। পরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলার পরানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জনসাধারণের মাঝে দলীয় বার্তা পৌঁছে দেয়। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব, উপজেলা পরিষদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ও মাজলিসুল মুফাসসিরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা জামায়াতের আমির ডা. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামায় জামায়াতের এ গণসংযোগ মান্দা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় জাতীয় নির্বাচন ঘিরে জামায়াতের গণসংযোগ শুরু

আপডেট সময় : ০৫:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫