ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

মান্দায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পি-টি-য়ে জ/খ/ম

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পি-টি-য়ে জ/খ/ম

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে আফজাল হোসেন (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে জখম করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) উপজেলার পরানপুর ইউনিয়নের ফেটগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় মোস্তাক আহমেদসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে। আহত আফজাল হোসেন ফেটগ্রাম গ্রামের মৃত সামসুদ্দীনের ছেলে। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, গতকাল শনিবার সকালে প্রতিপক্ষ মোস্তাক আহমেদ ভাড়াটিয়া লোকজন নিয়ে বিবাদমান জমি থেকে বাঁশ কেটে নিচ্ছিল। এ সময় বাঁশ কাটতে তাদের বাধা প্রদান করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে। এ সময় আমার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বিভিন্ন ধরণের হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে অভিযুক্ত মোস্তাক আহমেদের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পি-টি-য়ে জ/খ/ম

আপডেট সময় : ০৩:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫