ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

মান্দায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যার অভিযোগ, স্বামীসহ আটক ৩

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৩৭৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যার অভিযোগ, স্বামীসহ আটক ৩

যৌতুক ও পারিবারিক নির্যাতনের অভিযোগ, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে

নওগাঁর মান্দা উপজেলায় জেসমিন আরা (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দীঘিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত জেসমিন আরা কুসুম্বা ইউনিয়নের গাইহানা গ্রামের কুবাদ আলীর মেয়ে। আটক ব্যক্তিরা হলেন—জেসমিনের স্বামী উজ্জল হোসেন (২৫), শ্বশুর ইউনুস আলী (৫০) ও শাশুড়ি জোসনা বেগম (৪৫)।

নিহতের বাবা কুবাদ আলী অভিযোগ করে বলেন, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে তাঁর মেয়ের বিয়ে হয় উজ্জল হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা বিষয়ে জেসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

তিনি আরও জানান, সোমবার রাতভর জেসমিনের ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। পরে মাইক্রোবাসে করে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যার অভিযোগ, স্বামীসহ আটক ৩

আপডেট সময় : ০৩:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫