মান্দায় ঈদুল ফিতরে দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- আপডেট সময় : ০৩:৫৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২১১ বার পড়া হয়েছে

মান্দায় ঈদুল ফিতরে দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
তেঁতুলিয়া ইউনিয়নে ২,৫৭৮ পরিবার পেলো খাদ্য সহায়তা, প্রশাসন সুষ্ঠু ও স্বচ্ছ বিতরণ নিশ্চিত করেছে
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচি অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল থেকে সারাদিনব্যাপী চাল বিতরণ কার্যক্রম চলেছে।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মখলেসুর রহমান কামরুল। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হোসাইন, এমপি প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, আনসার সদস্য ও স্থানীয় সুবিধাভোগী মানুষজন।
চাল বিতরণ কার্যক্রমে বক্তারা বলেন, সরকারের এই ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় ২,৫৭৮টি সুবিধাভোগী পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন সুষ্ঠু ও স্বচ্ছ বিতরণের তদারকি করেছে।



















