মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ডা. ইকরামুল বারী টিপু
- আপডেট সময় : ০২:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৯৯ বার পড়া হয়েছে

মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ডা. ইকরামুল বারী টিপু
বসতঘর ও গবাদিপশু পুড়ে যাওয়ায় বিপর্যস্ত পরিবারকে আর্থিক সহায়তা, দুই শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণা
নওগাঁর মান্দা উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারটির বসতঘর, চারটি গরুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। এতে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে মানবেতর জীবনযাপন করছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এমন পরিস্থিতিতে এমপি ডা. টিপুর নির্দেশে তার প্রতিনিধি হিসেবে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। স্থানীয়রা জানান, এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য মানসিক ও আর্থিকভাবে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
এ সময় ডা. ইকরামুল বারী টিপু ক্ষতিগ্রস্ত পরিবারের দুই শিশুর লেখাপড়ার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দেন। তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা যেন বন্ধ না হয়, সে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।”



















