ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

মাদক মামলায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ১৬৬ বার পড়া হয়েছে

দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী শওকত হোসেন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক মামলায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড!

নাটোর প্রতিনিধিঃ
মাদক মামলায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড! নাটোরের বড়াইগ্রামে মাদক মামলায় শওকত হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শওকত হোসেন জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বায়েনপাড়া গ্রামের শারাফাত আলীর ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২০২১ সালের এক জানুয়ারী রাতে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় অস্থায়ী চেক পোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি চালায় পুলিশ। সে সময় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গামী শ্রাবন্তি এন্টারপ্রাইজ এর যাত্রীবাহী একটি বাসে তল্লাশীকালে বাসের যাত্রী শওকত হোসেনকে সন্দেহ হলে তার শরীর তল্লাশী করা হয়। এ সময় তার লুঙ্গির ডান পাশের টেমরে প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩০ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বাদি হয়ে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক শরীফ উদ্দিন আসামীর উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন। মামলার রায়ে আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ সহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদক মামলায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড!

আপডেট সময় : ০১:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২