ভূমিহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা উপলক্ষে বাগাতিপাড়ায় মতবিনিময় সভা
- আপডেট সময় : ১০:৪৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২ ২৮৮ বার পড়া হয়েছে

ভূমিহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা উপলক্ষে
বাগাতিপাড়ায় মতবিনিময় সভা
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ
ভূমিহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা উপলক্ষে
বাগাতিপাড়ায় মতবিনিময় সভা। “মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করার কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় নাটোরের বাগাতিপাড়া উপজেলাকে ভূমিহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম,
উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, পৌর মেয়র এমকেএম শরিফুল ইসলাম লেলিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার ( ভূমি) নিশাত আনজুম অনন্যা, উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী,
বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারয়ান আব্দুল হাদি, মহিলা ভাইস চেয়ারম্যান খদেজা বেগম শাপলা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইউনুচ আলী, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, মাহাবুর রহমান মিঠু, নয়েজ মাহামুদ ও এস এম লেলিন প্রমুখ।
ভূমিহীনদের বাসস্থান নিশ্চিত করতে উপজেলায় এ যাবৎ তিনটি পর্যায়ে মোট (৪৪+১২০+১৭০)= ৩৪০টি পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে আরো ৫০ টি পরিবারকে পুর্নবাসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে বাগাতিপাড়া উপজেলা পৌরসভা মেয়র এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের সংশ্লিষ্ট অধিক্ষেত্রকে যাচাই সাপেক্ষে ভূমিহীন মুক্ত ঘোষণা করা যায় মর্মে প্রত্যয়ন দাখিল করেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল বলেন, বাগাতিপাড়া উপজেলায় ১ম ধাপে ৪৪, ২য় ধাপে ১২০ এবং ৩য় ধাপে ২২০টি পরিবারকে ঘর প্রদান করা হবে। তবে উল্লেখ থাকে যে, ৩য় ধাপের ২২০ টি পরিবারের মধ্যে ১৭০টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়েছে। আর বাকি ৫০টি ঘর কাজ চলমান রয়েছে। আগামী ৩০ জুনে হস্তান্তরের পরই এই উপজেলাকে ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।




















