বড়াইগ্রামে সিঙ্গাপুর প্রবাসী যুবকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- আপডেট সময় : ১২:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২ ২৬৬ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে সিঙ্গাপুর প্রবাসী যুবকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
নাটোর প্রতিনিধিঃ
বড়াইগ্রামে সিঙ্গাপুর প্রবাসী যুবকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ। নাটোরের বড়াইগ্রামে ৮ম শ্রেনীর একছাত্রীকে (১৪) ধর্ষনের অভিযোগ উঠেছে নাজমুল ইসলাম (২৬) নামে সিঙ্গাপুর প্রবাসী যুবকের বিরুদ্ধে।
শনিবার (১৪ মে) বিকেলে উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের ঘটনা ঘটে। রোববার (১৫ মে) মেয়েটির বাবা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত নাজমুল উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল সংগ্রামপুর গ্রামের আজাহার আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী নানার বাড়ী থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে কুশমাইল বিলের মধ্যে নাজমুল ইসলাম হাত ধরে জোড় পুর্বক রাস্তার পাশে আখের জমিতে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। ছাত্রীর বাড়ী ফিরতে দেরী হওয়া তার মা খুঁজতে বের হয়। পরে মেয়েটি চিৎকারে শুনে এগিয়ে গেলে অভিযুক্ত নাজমুল পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশি বলেন, নাজমুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী। কিছুদিনের ছুটিতে বাড়ি এসেছে। ওই মেয়ের বাড়িও তাদের বাড়ির পাশেই। তাদের মধ্যে কথা হয়। কিন্তু এধরণের বিষয়টি সন্দেহ জনক। তদন্ত করলে আসল সত্য বের হবে।
নাজমুলের মা নাজমা বেগম বলেন, আগামী ৩০ মে আমার ছেলে সিঙ্গাপুর চলে যাবে। যার কারনে মেয়েটির পরিবার পরিকল্পিত ভাবে এই অভিযোগ করছে। আমার ছেলে শনিবার সকাল থেকে টিকেট ঠিক করাসহ অন্যান্য কাজ শেষ করতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নাটোরে অবস্থান করছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন, মেয়েটির বাবা বাদি হয়ে ধর্ষনের অভিযোগ মামলা করেছেন। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।




















