ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

বড়াইগ্রামে পুরুষাঙ্গ কেটে ধর্ষণ থেকে বাঁচলেন নারী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২ ২৩২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে পুরুষাঙ্গ কেটে ধর্ষণ থেকে বাঁচলেন নারী!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রামে পুরুষাঙ্গ কেটে ধর্ষণ থেকে বাঁচলেন নারী! নাটোরের বড়াইগ্রামে ধর্ষণ থেকে বাঁচতে চাঁদ মোহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন আম্বিয়া খাতুন (৪০) নামের এক বিধবা নারী।

সোমবার রাত ১১ টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের প্রতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদ প্রতাবপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। বিধবা আম্বিয়া উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী। আহত অবস্থায় ওই আম্বিয়া ও চাঁদ মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাহাবুল ইসলাম বলেন, আম্বিয়া বেগম ও চাঁদ মোহাম্মদ প্রতিবেশী। সোমবার রাতে তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন আম্বিয়ার বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চাঁদ মোহাম্মদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আম্বিয়া বেগম বলেন, আমার স্বামী মারা গেছেন দুই বছর হলো। আমার দুই ছেলে ও এক মেয়ে। এক ছেলে ও মেয়েকে বিয়ে দিয়েছি। তারা সকলেই ঢাকায় থাকে। অনেক আগে থেকে চাঁদ আমাকে বিরক্ত করত। আমি স্থানীয় প্রধানদের অনেকবার বলেছি। সোমবার রাতে আমি প্রাকৃতিক ডাকে ঘরের বাহিরে বের হলে ওৎপেতে থাকা চাঁদ আমাকে ধরে ধর্ষণের চেষ্টা করে। আমি বাধা দিলে আমাকে মারপিট করে। গলায় কামড়িয়ে এবং টিপে ধরে মেরে ফেলার চেষ্টা করে। আমি কোন উপায় না দেখে বঠি দিয়ে তার লিঙ্গ কেটে দিয়েছি।

চাঁদ মোহাম্মদ বলেন, আমাকে ফোনে ডেকে নিয়ে যায়। আমি বাড়ি ভিতরে প্রবেশ করার সাথে সাথে জাপটে ধরে আমার লিঙ্গ কেটে দেয়। পরে আমার যন্ত্রণার চিৎকারে প্রতিবেশিরা উদ্ধার করে।

বড়াইগ্রাম থানা অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কেউ থানায় লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে পুরুষাঙ্গ কেটে ধর্ষণ থেকে বাঁচলেন নারী!

আপডেট সময় : ০২:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২