বিয়ের এক যুগ পর ৪ সন্তানের জন্ম হলেও বাঁচেনি কেউ!
- আপডেট সময় : ০৫:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২ ২০৪ বার পড়া হয়েছে

বিয়ের এক যুগ পর ৪ সন্তানের জন্ম হলেও বাঁচেনি কেউ!
নাটোর প্রতিনিধিঃ
বিয়ের এক যুগ পর ৪ সন্তানের জন্ম হলেও বাঁচেনি কেউ! রিতা রানী নামে এক গৃহবধু একসাথে ৩ ছেলে ও ১ কন্যার জন্ম দেন বিয়ের একযুগ পর। কিন্তু জন্মের পর পরই মারা যায় নবজাতক ওই চার শিশু। ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রামের ঋষিপাড়া গ্রামে। মঙ্গলবার রাতে ওই চার নবজাতক ভুমিষ্ঠ হয়। জন্মের পরপরই ফুটফুটে ৪ জমজ নবজাতক শিশুর মৃত্যু হয়।
নবজাতকের বাবা নিখিল চন্দ্র দাস জানান, মঙ্গলবার (৯ আগষ্ট) রাত ৯ টার দিকে তার স্ত্রী রিতা রানী দাস বাড়িতেই তিন ছেলে ও এক মেয়ে শিশুর জন্ম দেন। জন্মের পরপরই শিশুগুলোর অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে বনপাড়া আমিনা হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক নবজাতক ওই চার শিশুকে মৃত ঘোষণা করেন। বিযের ১২ বছর পরে তার স্ত্রী এক সাথে ওই চার শিশুর জন্ম দেয়।
আমিনা হাসপাতালের চিকিৎসক ডাঃ আনসারুল ইসলাম জানান, নবজাতকগুলি অপরিণত অবস্থায় ভুমিষ্ট হওয়ায় তাদের মৃত্যু হয়েছে। মাত্র ২৫ সপ্তাহে বাচ্চাগুলো ভুমিষ্ট হয়েছিল।




















