ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ‘ইমো হ্যাকার’ সাগর স্বস্ত্রীক গ্রেফতার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় অ’জ্ঞাত যুবকের মৃ’ত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, মোবাইল কোর্টে কারাদণ্ড লালপুরে গ্রাম পুলিশের গলায় ফাঁ/স দিয়ে আ/ত্মহ/ত্যা, অপমৃত্যু মামলা রুজু তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়মের অভিযোগ, স্বর্ণজয়ী লুবাবার ক্যারিয়ার হুমকিতে নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন লালপুরে আদিবাসী সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ কর্মবিরতির পর কাজে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহীতে তাপদাহে ঝরছে আম, ফেটে নষ্ট হচ্ছে লিচু

বাগাতিপাড়ায় বিএডিসি সেচ প্রকল্পের তিনটি ট্রান্সফরমার চুরি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৩৯৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বিএডিসি সেচ প্রকল্পের তিনটি ট্রান্সফরমার চুরি

নাটোরের বাগাতিপাড়ায় বিএডিসি সেচ প্রকল্পের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতের কোন এক সময়ে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতর ভাগ মাঠে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভিতর ভাগ মাঠে বিএডিসির একটি সেচ প্রকল্পের জন্য তিনটি ট্রান্সফরমার লাগানো ছিল। শনিবার রাতের কোন এক সময় তিনটি ট্রান্সফরমারেরই খোল রেখে ভিতরে থাকা পিতল ও তেল চুরি করে নিয়ে গেছে। এছাড়া ওই সেচ প্রকল্পের ভরসায় এই মাঠে প্রায় দুইশত বিঘা জমিতে কৃষকেরা ধান চাষ করেছেন। এখন ওই ট্রান্সফরমার চুরি হওয়ায় প্রয়োজনের সময় ধানের জমিতে পানি সেচ দিতে না পারলে ক্ষতিগ্রস্ত হবেন। তাই অতি দ্রুত পুনরায় ট্রান্সফার সংযোজনে দাবি জানান তারা।

এবিষয়ে বাগাতিপাড়ার বিএডিসি সেচ প্রকল্পের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় কমিটির সদস্যদের এবং বিএডিসি প্রকল্পের উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। যতদ্রুত সম্ভব ট্রান্সফরমার পুনঃস্থাপনের ব্যবস্থা করা হবে।
বাগাতিপাড়া পল্লী বিদ্যুতের এজিএম মঞ্জুর রহমান বলেন, তারা শুধু ওই প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ করে থাকেন। ট্রান্সফরমার বিএডিসি কর্তৃপক্ষের। তারা সেগুলো সরবরাহ করলে দ্রুতই পুনরায় সংযোগ দিয়ে দিবেন তারা।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বেনজির আহমেদ বলেন, এবিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বিএডিসি সেচ প্রকল্পের তিনটি ট্রান্সফরমার চুরি

আপডেট সময় : ০৯:৪৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪