ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

বাগাতিপাড়ায় বাউয়েটে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ
  • আপডেট সময় : ০৪:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাউয়েটে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এ সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর উপলক্ষে বিভিন্ন কর্মসুচির মধ্যে র‌্যালি ও সাইবার সিকিউরিটি ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Collected

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিএসই বিভাগের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

এসময় প্রধান অতিথি বলেন, ‘শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।’ তিনি সাইবার হামলা প্রতিরোধে করণীয় কাজসমূহ মেনে চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন এবং সামজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেন।

কর্মশালার রিসোর্স পারসন ছিলেন বাউয়েট সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বাইট ক্যাপসুল এর সিইও, সিকিউরিটি অ্যানালিস্ট সাকিব হক জিসান। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি রিসোর্স পারসনকে ক্রেস্ট প্রদান করেন।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব:), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

সিএসই বিভাগের শিক্ষার্থী মাইশা তাসনিম-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের প্রধান সহকারী অধ্যাপক অনন্যা সরকার। এছাড়া সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বাউয়েট প্লাজা থেকে শুরু হয় এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্লাজায় এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাউয়েটে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫