ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

বাগাতিপাড়ায় বাউয়েটে প্রজেক্ট ফেয়ার ২০২৩ এর পুরস্কার বিতরণী

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ
  • আপডেট সময় : ০১:৪৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৩২৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাউয়েটে প্রজেক্ট ফেয়ার ২০২৩ এর পুরস্কার বিতরণী

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)এ প্রজেক্ট ফেয়ার ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্কাই লাইট হলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের এসব অর্জনের মাধ্যমেই বাউয়েট দেশের প্রযুক্তিগত উন্নয়নে সম্পৃক্ত হতে চায়। তাই শিক্ষার্থীদের আরো গবেষণা এবং প্রজেক্টের কাজে মনোনিবেশ করতে হবে।’ এ সময় তিনি প্রজেক্ট ফেয়ারে যেসব প্রজেক্ট প্রদর্শিত হয়েছে, সেগুলোর উন্নয়নে বাউয়েট সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

Collected

আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, আইকিউএসি এর পরিচালক ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে পুরকৌশল বিভাগের ছাত্র শেখ রায়হান রহমান এবং সিএসই বিভাগের মমিনুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কেএফএ সোহেল (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন ও আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, প্রক্টর, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ।

Collected

উক্ত প্রজেক্ট ফেয়ারে ৮০টি প্রজেক্ট প্রদর্শন করা হয়। বিচারকমন্ডলী ১০টি প্রজেক্টকে বিজয়ী এবং সেরা নির্বাচিত করেন। প্রজেক্টগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ‘গ্যাস ট্রিটমেন্ট প্লান্ট’ টিম সদস্য সিই বিভাগের শেখ রায়হান রহমান এবং মোঃ সাফায়াত হোসেন, ১ম রানার আপ হয়েছে ‘বেটেল ফিল্ড’ টিম সদস্য সিএসই বিভাগের সাকিব রায়হান এবং ২য় রানার আপ হয়েছে ‘বায়োডিজেল প্রোডাকশন ওয়েস্ট কুকিং ওয়েল’ প্রজেক্ট টিম সদস্য সিই বিভাগের সাদি মুহাম্মদ এবং আফিয়া মরিয়াম। প্রধান অতিথি বিজয়ী প্রতিযোগীদের ক্রেস্ট, সনদপত্র এবং গিফট প্রদান করেন। এছাড়া চ্যাম্পিয়ন টিম, ১ম রানার আপ এবং ২য় রানার আপকে প্রাইজমানি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাউয়েটে প্রজেক্ট ফেয়ার ২০২৩ এর পুরস্কার বিতরণী

আপডেট সময় : ০১:৪৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪