ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

বাগাতিপাড়ায় বাউয়েটে এতিম ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাউয়েট কাদিরাবাদ, নাটোরঃ
  • আপডেট সময় : ০১:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাউয়েটে এতিম ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)এ এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাউয়েট ফ্যাকাল্টি এন্ড অফিসার্স পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সদস্য সিএসসি বিভাগের শিক্ষার্থী সাদমান আহমেদ তূর্য উপস্থাপনায় ও ক্লাবের উপদেষ্টা ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ বরকত উল্লাহর সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি, (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল কেএফএ সোহেল (অবঃ), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী, কর্মকর্তাগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অনুষ্ঠানে পার্শ্ববর্তী এলাকার ৯০ জন এতিম ও অসহায়দের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাউয়েটে এতিম ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০১:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫