ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

বাগাতিপাড়ায় পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর নিলেন জামায়াতের নেতৃবৃন্দ

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ০৪:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর নিলেন জামায়াতের নেতৃবৃন্দ

নাটোরের বাগাতিপাড়ায় সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে উপজেলার ১নং পাকা ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নের পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

জামায়াতের নেতারা পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সহযোগিতার আশ্বাস দেন এবং প্রতিটি মণ্ডপে রাখা পরিদর্শন বহিতে নিজেদের মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, উপজেলা আমির মাওলানা একেএম আফজাল হোসেন, নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় জামায়াত নেতারা।

মণ্ডপ পরিদর্শন শেষে জেলা জামায়াতের শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। সকল ধর্ম-বর্ণের মানুষের সমন্বয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। ধর্মের দোহাই দিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না। জামায়াতের কোনো নেতা-কর্মী কখনো হিন্দু সম্প্রদায়ের কারও জমি দখল বা অসদাচরণ করেছে—এমন নজির নেই। আমরা চাঁদাবাজ ও দখলদারমুক্ত মানবিক বাংলাদেশ চাই।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নিতে সনাতনী ধর্মালম্বীদের প্রতি আহ্বান জানাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর নিলেন জামায়াতের নেতৃবৃন্দ

আপডেট সময় : ০৪:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫