ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্

বাগাতিপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ০২:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শ্লোগানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”-এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। দিনের কর্মসূচির শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়াল সভাকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাজেদুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মো. ফয়জুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ভবসিন্দু রায়, সমাজসেবা অফিসার মিজানুর রহমান এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় : ০২:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫