বাগাতিপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শ্লোগানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”-এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। দিনের কর্মসূচির শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়াল সভাকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাজেদুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মো. ফয়জুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ভবসিন্দু রায়, সমাজসেবা অফিসার মিজানুর রহমান এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.