বাগাতিপাড়ায় গাছের সাথে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত!
- আপডেট সময় : ১১:১৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় গাছের সাথে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় গাছের সাথে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত! নাটোরের বাগাতিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নারিকেল গাছের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কা লেগে ইজিবাইকের যাত্রী ৭০ বছর বয়ষী সাদেক আলী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ইজিবাইকের চালক গোলাম মোস্তফা (৫৫) গুরুত্বর আহত হন। সোমবার (২৭ মার্চ) দুপুরে তমালতলা-নাটোর সড়কের কাকফো জামতলা মোড় এলাকায়এই দূর্ঘটনা ঘটে। নিহত সাদেক আলী উপজেলার ছোট পাঁকা গ্রামের মৃত ভুবন প্রামানিকের ছেলে এবং আহত মোস্তফা সালাইনগর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। আহত মোস্তফা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে যানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাদেক আলী নিজ গ্রাম থেকে ইজিবাইকযোগে নাটোর শহরে যাচ্ছিলেন। পথে তমালতলা-নাটোর সড়কের কাকফো জামতলা মোড় এলাকায় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি নারিকেল গাছের সাথে ধাক্কা লাগে। এতে ওই গাড়ির যাত্রী সাদেক আলী ও চালক মোস্তফা গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলীকে মৃত ঘোষনা করেন। পরে চালক গোলাম মোস্তফাকে গুরুত্বর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




















