ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

বাউয়েটের ২২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বাউয়েট, কাদিরাবাদ (নাটোর):
  • আপডেট সময় : ০১:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৩৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েটের ২২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি, নিয়োগ ও শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুমোদন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান-এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২১তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। একই সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ সংক্রান্ত কমিটির সুপারিশ অনুমোদন দেওয়া হয়। এছাড়াও ২১তম শৃঙ্খলা কমিটি সভার সুপারিশসমূহ অনুমোদনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.), বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে, বাউয়েটের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও এমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম এবং ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।

এছাড়াও সভায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সদস্য সচিব মেজর মো. মনজিনুল মুবীন (অব.) উপস্থিত ছিলেন।

সভায় অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সদস্য যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) মো. নজরুল ইসলাম, পরিচালক কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর (এমডি, এডব্লিউটি)-এর প্রতিনিধি লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ রাশেদুল হাসান রাহাত, পিএসসি এবং কর্ণেল এডমিন কর্ণেল জোবায়ের আহমেদ, পিএসসি, এরিয়া সদর দপ্তর বগুড়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েটের ২২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬