সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২ ১৯৩ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু!
বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধিঃ
বড়াইগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু! নাটোরের বড়াইগ্রামে পিকআপের ধাক্কায় রহমাত আলী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে। রহমত আলী উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কৈডিমা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানিকপুর মোড়ে একটি পিকআপ ডানে মোড় নিচ্ছিল এসময় মোটরসাইকেল আরোহী রহমত আলী ওই পিকআপের সাথে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হলে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।




















