ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

বড়াইগ্রামে গহনা নিয়ে প্রতারণার অভিযোগে চারজনকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

বড়াইগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে গহনা নিয়ে প্রতারণার অভিযোগে চারজনকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

দুই নারীসহ একই পরিবারের চারজনকে বেঁধে রাখার অভিযোগ; লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ

নাটোরের বড়াইগ্রামে গহনা নিয়ে প্রতারণার অভিযোগে দুই নারীসহ চারজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বড়াইগ্রাম পৌর এলাকার মৌখাড়া কদমতলা মহল্লায় স্থানীয় এক সাবেক কাউন্সিলরের ছেলে বিদ্যুতের বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়াইগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড গোয়ালফা কদমতলা এলাকার বাসিন্দা বাদশার স্ত্রী প্রতিবেশী মতিন সরকার ও জুয়েলের স্ত্রী এবং টুটুলের মায়ের কাছ থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে কিছু স্বর্ণালঙ্কার ধার নেন। অভিযোগ রয়েছে, ধার নেওয়ার ১২ দিন পার হলেও গহনাগুলো ফেরত দেননি।

বুধবার দুপুরে গহনা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার কথা বলে সংশ্লিষ্টদের স্থানীয় সাবেক কাউন্সিলরের ছেলে বিদ্যুতের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত কয়েকজন বাদশা, তার স্ত্রী, বাবা ও শাশুড়িকে একটি ঘরে আটকে রেখে মারধর করেন এবং দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে ধার নেওয়া গহনা ফেরত দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “ঘটনার বিষয়ে আগে জানতাম না, পরে শুনেছি। যারা বেঁধে রেখেছিল, তারা ছেড়েও দিয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে গহনা নিয়ে প্রতারণার অভিযোগে চারজনকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৬:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬